ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দাবি পূরণের আশ্বাসে আনসারের আন্দোলন স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৬:২৫

অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ী করাসহ অন্যান্য দাবি পূরণে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসার সমন্বয়করা সাক্ষাৎ করেন। এ সময় তারা দাবিগুলো লিখিত আকারে উপদেষ্টার কাছে তুলে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। মঙ্গলবার (১৩ আগস্ট) আনসারের সহকারী পরিচালক রুবেল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্টকার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি উপস্থাপন করা হলে এম সাখাওয়াত হোসেন দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সঙ্গে সব সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান। এ সময় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে তাদের অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। দীর্ঘদিনের এ দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। সব আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়করা আনসার ও ভিডিপি সদর দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন।

T.A.S / T.A.S

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ