মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র পানি সংকট
তীব্র পানি সংকটের মুখোমুখি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। সিরিয়া ও ইরাকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ পানি, খাবার ও বিদ্যুৎ সুবিধা হারাতে চলেছে বলে সতর্ক করেছে দেশগুলোতে কাজ করা তেরটি দাতব্য সংস্থা।
তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়াসহ খরার কারণে অঞ্চলগুলোতে খাবার ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার কবলে সিরিয়া। দেশটিতে শত শত একর কৃষি জমি শুকিয়ে গেছে।
এদিকে, ইরানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক নদী ও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বেশিরভাগ বাঁধে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।
রাজনৈতিক অস্থিরতার কারণে এরই মধ্যে অনেক মানুষ দেশত্যাগ করলেও পানির সংকট আরো মানুষকে বাস্তুচ্যুত করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক