ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভয়ঙ্কর হয়ে উঠছে গ্রিসের দাবানল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ সকাল ৯:৩৬

গ্রিসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে সোমবার (২৩ আগস্ট) ছড়িয়ে পড়া দাবানল ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়লো।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এথেন্স নিউজ এজেন্সি জানায়, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দু’টি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।

গ্রিক ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দমকল বাহিনীর ২০ টি গাড়ি, আকাশ থেকে পানি ফেলার তিনটি বিমান ও দু’টি হেলিকপ্টারের সাহায্যে ৪৬ দমকল কর্মী আগুন নিয়স্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮