বিদ্যুৎ-জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ বিধান আইন বাতিল হবে
আওয়ামী লীগের শাসনামলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা প্রশ্নের জবাবে এ কথা বলেন।
লুটপাট এর বিষয়টি আলোচিত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ বাতিল করবেন কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আপনাকে ধন্যবাদ আপনি এটা বলেছেন। আমরা কাজ শুরু করলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ড. ইউনূস স্যারের অধীনে রয়েছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো। আমি বিশ্বাস করি, খুব দ্রুত এটা বাতিল করা হবে।
মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপনারা কি পদক্ষেপ নেবেন- এ বিষয় তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অবশ্যই নেব। এই প্রক্রিয়ায় যা যা করার আমরা করবো।
সংবিধান আপনারা সংশোধন করবেন কি না, দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, সংবিধান সংশোধনের অনেক দাবি আছে। এটা আমার এখতিয়ারারের বিষয় নয়, এটা আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করবো। সংবিধান সংশোধনের দাবির বিষয়ে আমরা সতর্ক আছি।
এমএসএম / এমএসএম
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে