ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

‘আমার ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন তৈরি হচ্ছে, যা বিব্রতকর’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৩:১৮

ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে, যা খুবই দুঃখজনক। সুতরাং সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনও প্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু