ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার নামে এবার ছাত্র হত্যা মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৩:৩১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরো একটি হত্যা মামলা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে আদালত এক আদেশে কাফরুল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে এ হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন  নিহত ফয়জুর ইসলামের ভাই মো. রাজিব। এ মামলায় মামলার অন্যান্য আসামিরা হলেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।  এদিন দুপুরে আইনজীবী সোহেল রানা শেখ হাসিনার বিরুদ্ধে একটি অপহরণ মামলার আবেদন করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক র‍্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।এর আগে মঙ্গলবার এক ব্যবসায়ী বাদী হয়ে শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি নিহতের ন্যায়বিচার নিশ্চিতে বিবেকের তাড়নায় এ মামলা করেছেন বলে জানান।

T.A.S / T.A.S

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ