নজরুল হুদা রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান
রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।
প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নজরুল হুদার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে। এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার