আরও এস-৪০০ কিনতে নতুন চুক্তি করছে তুরস্ক
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে তুরস্ক। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে।
রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোবোরোনেক্সপোর্ট এর প্রধানের বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর রয়টার্স ও ডেইলি সাবাহর
রোজোবোরোনেক্সপোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখেয়েভ বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শিগগিরই নতুন করে একটি চুক্তি সই হবে।
রাশিয়ার এ কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের এ মিত্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শিগগিরই শুরু করব।’
তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীর প্রশংসা করে আলেকজান্ডার মিকেয়েভ বলেন, এটি রাশিয়ার জন্য সফল ছিল, প্রদর্শনী থেকে মস্কো অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব পেয়েছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক