ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ক্যাডেট সিহাবের আত্মত্যাগ সবার জন্য অনুপ্রেরণা: বিএনসিসির মহাপরিচালক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৫:২৭

‘সিহাবরা এ প্রজন্মের জাতীয় বীর। সমাজে জেঁকে বসা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে তারা। বিএনসিসির সদস্য ক্যাডেট সিহাবকে আমরা জাতীয় বীর হিসেবে সব সময় স্মরণ করব। তার আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করব।’

মঙ্গলবার সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার মাববপুর গ্রামে সিহাব আহমেদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় কথাগুলো বলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। এ সময় তিনি সিহাবের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন। 

মাধবপুর গ্রামের তাঁতশ্রমিক শফি মিয়ার তিন ছেলের মধ্যে সিহাব বড়। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবসায় শাখার এইচএসসি পরীক্ষার্থী ও বিএনসিসি ক্যাডেট সদস্য ছিল। গত ৪ আগস্ট এনায়েতপুরে ছাত্র-জনতা আন্দোলন চলাকালে তার মৃত্যু হয়। একই দিনে এনায়েতপুর থানা ঘেরাও কর্মসূচিতে ১৫ জন পুলিশ সদস্য নিহত হন।

T.A.S / T.A.S

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ