পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাবে ইরান-রাশিয়া-চীন
ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে পারস্য উপসাগরে নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। চলতি বছরের শেষ দিকে অথবা ২০২২ সালের প্রথম দিকে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে।
পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত লিভান ডি জাকারিয়ান সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
তিনি জানান, যৌথ এই মহড়ার নাম দেয়া হয়েছে চিরু। মহড়ায় রাশিয়া ইরান এবং চীনের বেশকিছু যুদ্ধজাহাজ অংশ নেবে।
রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের চবাহার বন্দর এলাকায় ২০২১ সালের আন্তর্জাতিক সামরিক গেমস অনুষ্ঠিত হবে। এতে চীন, রাশিয়া ও ইরানের পাশাপাশি ভারত, সিরিয়া এবং ভেনিজুয়েলা অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর ডুবুরি দল প্রতিযোগিতায় ক্রীড়া নৈপূর্ণ প্রদর্শন করবে। এ প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিদল উপস্থিত থাকবে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক