ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সময় টিভির মালিকানা নিয়ে শুনানি ২২ আগস্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৫:৪১

বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের ওপর শুনানির জন্য ২২ আগস্ট দিন রেখেছেন হাইকোর্ট।

আহমেদ জোবায়েরের আবেদন শুনানির জন্য গ্রহণ করে বুধবার (১৪ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ আগামী ২২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালতে আজ সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। গণমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

T.A.S / T.A.S

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ