ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইবেন না মাশরাফি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১২:১১

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরই হামলা হয় অনেক এমপি-মন্ত্রীদের বাড়িতে। সেখান থেকে রেহাই পায়নি নড়াইল-২ সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বুধবার (১৪ আগস্ট) দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নড়াইলের বাড়ি প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য। এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি-ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি, এসব করবো না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই।’
নিজ এলাকার মানুষের বিপক্ষে বিচার চান না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খুলনা-যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ-ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনো কারও ক্ষোভ থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।’

কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব ছিলেন মাশরাফি। যা নিয়ে হয় বেশ সমালোচনা। সেজন্য বেশ অনুতপ্ত সাবেক এই টাইগার অধিনায়ক। মাশরাফি বলেন, ‘দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে। সবসময়ই থেকে যাবে।’

T.A.S / T.A.S

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু