ছয় নির্বাচন কর্মকর্তাকে ইসিতে সংযুক্ত
দেশের বিভিন্ন জেলায় পদায়ন হওয়া ছয় নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশনে (ইসি) সংযুক্ত করা হয়েছে। এই ছয় কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হলো। ছয় কর্মকর্তা হলেন- সুনামগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহের মিয়াকে নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগে, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সচিবালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগে, সিলেট জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনকে অতিরিক্ত সচিবের দপ্তরে, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে সচিবালয়ের সংস্থাপন শাখায়, মাগুরা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা নির্বাচন পরিচালনা-২ অধিশাখায় এবং কুমিল্লা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানকে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় সংযুক্ত করা হয়েছে।
T.A.S / T.A.S
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে