আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন
ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
গোয়েন লুইস জানান, তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তের অর্থায়ন করবে জাতিসংঘ। এ নিয়ে জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের বরাত দিয়ে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার।
T.A.S / T.A.S
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে