ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রিয়াঙ্কার কাছে থেকে কেনা বিলাসবহুল বাড়ির ঝলক দেখালেন জ্যাকলিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১০:৫৪

মুম্বাইয়ের জুহু এলাকায় নতুন বাসায় উঠেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সমুদ্রের কাছে কর্মযোগ বিল্ডিংয়ে এখন তার নতুন ঠিকানা। শ্রীলঙ্কান এই অভিনেত্রী যে বাড়িতে সংসার পেতেছেন, তাতে আগে থাকতেন প্রিয়াঙ্কা চোপড়া। বাড়িটি ৭ কোটি রুপিতে কেনার পর নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সেই বাড়ির একঝলক ভক্তদের দেখালেন জ্যাকলিন।

বিলাসবহুল এই বাড়ির অন্দরমহলের একঝলক জ্যাকলিন একটি ভ্লগে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়—খোলামেলা সিটিং এবং ডাইনিং রুম। তাতে প্রিয় পোষ্যর সঙ্গে আনন্দে মেতেছেন তিনি। এরপর ছুটে যান ব্যালকুনিতে। খোলামেলা বারান্দা জুড়ে সবুজের বাহার। সেখানে পুদিনা, লেটুস, সুইস চার্ড, বোক চয় থেকে নানা প্রজাতির গাছ রেখেছেন এই নায়িকা। তা তোলে সালাদ তৈরি করেও দেখান তিনি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকলিন এই ফ্ল্যাট সাত কোটি রুপি দিয়ে কিনেছেন। জানা গেছে, তার নতুন অভিজাত এই ফ্ল্যাটে পাঁচটি বেড রুম, একটি বিশাল হলঘর এবং একটি সুন্দর বারান্দা আছে। এই ফ্ল্যাট থেকে আরব সাগরের সৌন্দর্যও উপভোগ করা যায়।

২০১৮ সালে মার্কিন পপ গায়িকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। তার পূর্ব পর্যন্ত এই বাড়িতে বসবাস করেছেন এই অভিনেত্রী।

 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ