হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
বলিউড অভিনেত্রী নুসরত বারুচার শুটিং সেটে একের পর এক অঘটন পিছু ছাড়ছে না। এবার দূর দেশ ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন এই তারকা। ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বালি দ্বীপেই নতুন একটি প্রজেক্টের দৃশ্যধারণের কাজ চলছিল। ফ্লোরে কাজ করার সময় হঠাৎ করেই গুরুতর চোট পান নুসরাত। সঙ্গে সঙ্গেই তাকে সেখানকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েক দিন তাকে বালির হাসপাতালেই পূর্ণ পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। তবে ঠিক কীভাবে বা কতখানি মারাত্মক চোট তিনি পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য মেলেনি। মাস খানেক ধরেই সোশাল মিডিয়ায় বালি ভ্রমণের নানা ঝলক শেয়ার করছিলেন নুসরাত। গুঞ্জন রয়েছে, টাইগার শ্রফের বিপরীতে একটি নতুন চলচ্চিত্রের কাজ করতেই সেখানে অবস্থান করছেন তিনি।
আর সেই ছবির সেটেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারকাবহুল এই প্রজেক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশমিনা রোশন এবং এলভিশ যাদবের মতো পরিচিত মুখদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখার কথা রয়েছে।
অবশ্য কাজের সেটে নুসরাতের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০১৩ সালে 'আকেলি' সিনেমার শুটিংয়ের সময়ও মারাত্মক চোট পেয়ে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। এমনকি 'ছোরি ২' সিনেমার কাজ চলাকালে তার মুখে গুরুতর আঘাত লাগে। ২০২১ সালে 'লভ রঞ্জন'-এর সেটেও হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছিল তাকে।
aliul / aliul
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি