ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
বলিউডের এক সময়ের তুমুল চর্চিত জুটি ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর। পরবর্তীতে দুজনেই বিচ্ছেদের পথ বেছে নিয়ে যে যার মতো বিয়ে করে সুখের সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত আইফা ২০২৭-এর এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই দেখা হয়ে গেল বলিউডের সাবেক এই জুটির।
আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ইভেন্টে একে অপরকে জড়িয়ে ধরার একটি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন ভক্তরা।
২০০৭ সালের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘যব উই মেট’-এর গীত ও আদিত্যকে আজও ভোলেননি দর্শকরা। শাহিদ-কারিনার এই সৌহার্দপূর্ণ দেখায় ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছে যে, হয়তো খুব শিগগির আবারও পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাদের।
সংবাদ সম্মেলনে কারিনাকে দেখা যায় একটি স্টাইলিশ ব্ল্যাক লেদার টপ ও স্কার্টে, আর শাহিদ পরেছিলেন একটি চমৎকার হোয়াইট স্যুট। ইভেন্টের এই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন ভক্তরা। ইমতিয়াজ আলী পরিচালিত ওই সিনেমার প্রতি ভালোবাসা প্রকাশ করে অনেকেই বিভিন্ন আবেগঘন মন্তব্য করেছেন।
সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘দৃশ্যটি দেখে আমার কেন জানি চোখে পানি চলে আসছে!’ আরেকজন লিখেছেন, ‘আমরা কেন এত খুশি?’ কেউ লিখেছেন, ‘আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি’, আবার কেউ সংক্ষেপে লিখেছেন, ‘গীত এবং আদিত্য।’
অনেকেই আবার এই জুটিকে বড়পর্দায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। কেউ এ মুহূর্তটিকে নিজেদের ‘রোমান সাম্রাজ্য’ বলে অভিহিত করেছেন, তো কেউ লিখেছেন, ‘আমরা যব উই মেট-এর সিক্যুয়েল চাই।’
এ ছাড়া অনেকেই একে অক্টোবরের জাদুকরী তত্ত্বের সঙ্গে তুলনা করেছেন, যেখানে বিশ্বাস করা হয় অক্টোবর মাস জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটায় কিংবা পুরোনো কারো সঙ্গে পুনর্মিলন করায়।
উল্লেখ্য, কারিনা ও শাহিদের এমন মিষ্টি মুহূর্ত এবারই প্রথম নয়। এর আগেও আইফা ইভেন্টে নজর কেড়েছিল সাবেক এই তারকা যুগল। ২০২৫ সালের মার্চ মাসে জয়পুরে অনুষ্ঠিত আইফা-র সংবাদ সম্মেলনেও তারা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানিয়েছিলেন।
সে সময় এ নিয়ে ভক্তদের উন্মাদনা দেখে শাহিদ বলেছিলেন, ‘আমাদের জন্য এটি নতুন কিছু নয়... আজ স্টেজে দেখা হলো, এমনিতেও আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, তবে এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক... তবে মানুষ যদি এতে আনন্দ পেয়ে থাকে, তবে সেটা বেশ ভালো।’
প্রসঙ্গত, ২০০৭ সালের দিকে ‘যব উই মেট’-এর শুটিং চলাকালীনই তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছিল। এরপর দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। এই দম্পতির তৈমুর ও জেহ নামে দুই পুত্রসন্তান রয়েছে।
অন্যদিকে ২০১৫ সালের ০৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাদের ঘরেও মিশা নামের এক কন্যা এবং জৈন নামের এক পুত্রসন্তান রয়েছে।
এদিকে শাহিদপত্নী মীরা রাজপুত ও কারিনাকেও সম্প্রতি একসঙ্গে দেখা গেছে। কারিনার জনপ্রিয় টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মীরা। শুটিং শেষে মীরা শোয়ের কিছু ছবি শেয়ার করে কারিনাকে ধন্যবাদ জানান। জবাবে কারিনাও মীরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন এবং মীরাকে ‘অত্যন্ত উষ্ণ ও দুর্দান্ত মানুষ’ বলে অভিহিত করেন।
শান্তা / শান্তা
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন