পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দুর্গাপূজার নবমীর দিনে পূজামণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মুছতে দেখা গেল বলিউড অভিনেত্রী কাজলকে। রুপালি পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসও যে তারকারা সাধারণ মানুষের মতোই করে থাকেন তারই প্রমাণ দিলেন অভিনেত্রী। আর সে কারণে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলেরও শেষ নেই। তবে সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন— ‘এটা তো আমিও করি।’
সামাজিক মাধ্যমে এ ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন। অভিনেত্রী হলেও কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণ ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখার্জির মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হয়েছেন মুম্বাইয়ে। তার এ ভিডিওতে সেই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা।
এমনিতেও মুম্বাইয়ে এই মুখার্জি পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও সেই প্রতিফলন দেখা যায়। নবমীর দিন নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন অজয় দেবগনপত্নী।
শান্তা / শান্তা
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার