ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পুঁজিবাজার : সোয়া ঘণ্টায় লেনদেন ৮৫০ কোটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১২:২

বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সূচকের মিশ্রপ্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম সোয়া এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। 

ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। লেনদেন হয়েছে ৮৪৫ কোটি ৪১ লাখ ১১ হাজার টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৮৯৬টাকা।

জামান / জামান

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন

টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব