ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৪:২৪

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এই তেল আনা হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এজেন্ডা সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকার মতো। এতে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। সুপারিশকৃত দরদাতা রয়েছে থাইলানডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেড।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত র   য়েছে। এছাড়া, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।

আইপিএল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন নয় যে, দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোস্তাফিজ একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। এটা দুদেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ বলেও মন্তব্য করেন তিনি। 

এমএসএম / এমএসএম

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ