ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দ্রুততম সময়ের মধ্যে গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১২:৯

‍একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তির লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে আপিল শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

গ্রেনেড হামলার বিচারকাজ নিয়ে ওবায়দুল কাদের বলেন, নিম্ন আদালতে বিচার শেষ হয়েছে। এখন সেটি উচ্চ আদালতে আপিল শুনানিতে আছে। করোনার কারণে বিলম্ব হলেও অচিরেই শুনানি হবে বলে মন্ত্রী আইনমন্ত্রী মহোদয় সূত্রে জানতে পেরেছি। সেদিন (২১ আগস্ট) প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী।

এ সময় আইভি রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আমি আজ আইভি রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনো অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনো সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিনও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।

এর আগে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামান / জামান

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

প্রতিষ্ঠাবার্ষিকী-মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের

চীনের পথে প্রধানমন্ত্রী

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের পথে ঢাকা জেলা প্রশাসন : ডিসি ফরিদা খানম

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী