ভারতে সাড়ে ২৫ হাজার জনের করোনা শনাক্ত
পর পর দুই দিন ২৫ হাজারের ঘরেই থাকল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩। খবর আনন্দবাজার অনলাইনের।
সংক্রমণের মতো ভারতের দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই আছে। দু’দিন ধরেই তা ৪০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। পুরো মহামারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১১০ জন।
সংক্রমণ কম হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১৪ হাজার ৩৭৩ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জন।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ হচ্ছে কেরালায়। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৮৩ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৩,৬৪৩), তামিলনাড়ু (১,৬০৪), কর্নাটক (১,১৫১), অন্ধ্রপ্রদেশ (১,০০২)। বাকি সব রাজ্যে দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক