ফাস্টফুডে রয়েছে ডায়াবেটিসসহ নানা রোগের ঝুঁকি
আজকাল কমবেশি সবাই ঝুঁকে পড়ছেন ফাস্টফুডের ওপর। তবে এই মজার খাবারগুলো হতে পারে আপনার জন্য মারাত্মক রোগের কারণ। ফাস্টফুডের ক্ষতিকারক দিক নিয়ে গত কয়েক দশক ধরেই সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। এরপরেও ফাস্টফুড খাওয়ার প্রবণতা রয়েই গেছে। ফাস্টফুড ওজন বাড়ায় এবং স্বাস্থ্যের নানা ক্ষতি করে থাকে। এক নজরে দেখে নিন কয়েকটি দীর্ঘমেয়াদি মারাত্মক রোগ সম্পর্কে, যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই খাবারেই-
উচ্চ রক্তচাপ ঝুঁকি: ফাস্টফুডে চর্বি, ক্যালোরি ও সোডিয়াম বেশি থাকায় তা আপনার রক্তচাপের ওপরে প্রভাব ফেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
ক্যান্সার: গবেষণায় দেখা গেছে, ফাস্টফুডে থাকা অতিরিক্ত শর্করা ও প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকগুণ। ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে যে, বেশি পরিমাণে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার ক্যান্সারের ঝুঁকি ১২ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
হৃদরোগ: ফাস্টফুড খাবার এবং প্রসেসড ফুড আপনার হৃদরোগের কারণ হতে পারে। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, একজনের দিনে ১৩ গ্রামের বেশি ফ্যাট গ্রহণ করা উচিত নয়। কিন্তু দেখা যায় যে, একটা বার্গার আর কিছু ফ্রাইসেই ১৪ গ্রামের বেশি ফ্যাট রয়েছে, যা আপনার হার্টের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর।
বিপাকীয় সিন্ড্রোম: নিয়মিত ফাস্টফুড ও বিভিন্ন সোডা পানীয় আপনার মেটাবলিক সিন্ড্রোম হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেকগুণ। নান গবেষণায় দেখা গেছে, এসব খাবার উচ্চ রক্তচাপ, উচ্চ রক্ত শর্করা, উচ্চ রক্ত ট্রাইগ্লিসারাইড, নিম্ন এইচডিএল কোলেগস্ট্রল এবং কোমরের পরিধি বাড়িয়ে দিতে পারে। আর এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস এবং ডিমেনশিয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
টাইপ-২ ডায়াবেটিস: অতিরিক্ত ফাস্টফুড খেলে তা টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এসব খাবার আপনার শরীরে রক্তের শর্করা সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না, যা ইনসুলিন প্রতিরোধের বিকাশে ক্ষতি করে। ১৫ বছরের এক গবেষণায় দেখা গেছে যে, সপ্তাহে দুবারের বেশি ফাস্টফুড খেলে তা ইনসুলিন বিকাশের ঝুঁকি দ্বিগুণ করে তোলে।
প্রীতি / প্রীতি
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ