ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পুলিশের ছত্রছায়ায় মাদক কারবারিরা সেল্টারের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৩:৪২

মাদকের ভয়াবহ বিস্তার রোধে বর্তমান বিএনপি সরকার  জিরো টলারেন্স নীতি এখন মাঠ পর্যায়ে বাস্তবায়িত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ, র‍্যাব  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে সারাদেশে এই বিশেষ অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছে।

সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে অষ্টগ্রাম থানা পুলিশের সহযোগিতায় মাদকের রমরমা বানিজ্য করে যাচ্ছে একটি মহল। তার মধ্য অন্যতম কিশোরগন্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি  এস এম গিয়াসউদ্দিনের আপন ছোট ভাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের বিরুদ্ধে। 

অভিযোগ আছে বিগত ফ্যাসিষ্ট সরকারের শাসনামল  থেকে শুরু করে মাদক ব্যবসা আপন চারজন ভাগিনা মোঃ টিটু মিয়া,দিপু মিয়া,সানি মিয়া, বাপ্পি মিয়া মিলে এসএম শাহিনের আপন চাচাতে ভাই হবি  ও তার আপন মামাতো ভাই হবি  ও অমি মিলে এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
র‍্যাব ও সেনাবাহিনী কতৃক অসংখ্যবার ধরা খেয়ে জেলে গিয়েছে শাহিনের ভাগিনারা।জেল থেকে জামিনে এসে ফের মাদক কারবারে সাথে জড়িয়ে পড়েন তারা।

চাচাতো ভাইদের সহায়তায় বিগত সরকারের আমলে থানার সকল অপকর্মের লেনদেন করতো এস এম শাহিনের বড় ভাই এস এম গিয়াসউদ্দিন। এস এম শাহিন আওয়ামী শাসনামলে ছিলো রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয়।দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেমসের দালাল হিসেবে  মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন সে। রাজনৈতিক ভাবে বর্তমান পোস্ট পদবি থাকলেও দলের দুঃসময়ের মাঠে ছিলেন না বলে তার বিরুদ্ধে কোনো মামলা হামলা হয়নি।অথচ নিজেকে এখন ত‍্যাগি নেতা দাবী করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ বর্তমানে এস এম শাহিন ও  অষ্টগ্রাম থানার ওসি ও থানার কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এলাকায় মাদক ব্যবসাসহ নাবাবিধ অপকর্ম এমনকি সরকারী কর ফাঁকি দিয়ে অষ্টগ্রাম টু বাজিতপুর নৌকা ঘাট,স্পীডবোর্ড ঘাট অবৈধভাবে চালাচ্ছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কর্মী বলেন,গত ৫ই আগস্ট ২০২৪ এর পর হতে এ যাবতকালে অষ্টগ্রামে যে সকল অপরাধ মূলক কর্মকান্ড পরিচালিত হয়েছে সেই সকল অপরাধমূলক কাজের সাথে এস এম শাহিন ও তার আত্মীয় স্বজনরাই জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে রিমান্ডে আনলে সকল ধরনের তথ‍্য বেরিয়ে আসবে বলে আমি মনে করি। এটাই অষ্টগ্রাম বিএনপির  নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণের দাবি।

অভিযোগের বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বলেন অভিযোগ টি সম্পূর্ণ ভিত্তিহীন আমার থানার সাবেক এক কর্মকর্তা এই ধরনের গুজব রটাচ্ছে তাকে আমরা গোপালগঞ্জ বদলি করে দিয়েছি।

এমএসএম / এমএসএম

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

পুলিশের ছত্রছায়ায় মাদক কারবারিরা সেল্টারের অভিযোগ

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি