অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সর্বক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি।
চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ হবে।
ডিক স্কুফ আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন না কি অন্য কোথাও আশ্রয় নেবেন, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু