বাংলাদেশ সফরে ইচ্ছুক বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাবে সরকার
বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এসে দেখতে ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে বিষয়টি তুলেন তিনি। এবার শুধু ভারত নয়, যে কোনো বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে উৎসাহিত করার কথা জানিয়েছে সরকার।
আজ (শনিবার) সামাজিকমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে বলেছে সরকার।
শফিকুল আলম বলেন, ‘কখনো কখনো কোনো সেকেন্ডারি বা অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো’।
তিনি আরও বলেন, ‘আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তাই যে কেউ বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিপোর্ট করতে চাইলে তাদেরকে (দেশে) স্বাগত জানাবো’।
এর আগে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ।’
‘এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে রিপোর্ট করতে বলেছেন।’
‘প্রধান উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারাদেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।’
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু