‘শেখ হাসিনা ও তাপস পিলখানা হত্যাকাণ্ডে জড়িত’
ঢাকায় তদানীন্তন বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকে সরাসরি জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের পরিবার তিন দফা দাবি জানান।
নিহতদের স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি জড়িত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। তারা আরও জানান, দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাক-স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি। তেমনি শহীদ সেনাদের নামে ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু