ডিএমপির ১৩ কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে ছিলেন। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে বদলি করা হয়েছে।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু