ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কাওলার আবাসিক এলাকা পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৭:৩২

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ১৭ আগস্ট ২০২৪ তারিখে কাওলার আবাসিক এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি শিশু পার্ক, বিভিন্ন ধরনের কোয়ার্টার, কাওলার বাজার, স্কুল, হেলিপ্যাড এলাকা, মসজিদ, মন্দির, কবরস্থান, নিরাপত্তা বেষ্টনিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বেবিচক এর চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকায় বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এসময় তিনি বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন। এছাড়া মাননীয় চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার, বেবিচক এর কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক পরিসর বৃদ্ধিসহ অন্যান্য উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), প্রধান প্রকৌশলী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক, পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা), পরিচালক (মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ)সহ বেবিচক এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Sunny / Sunny

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইল বাংলাদেশ

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে

পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ