৭ দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে : উপদেষ্টা
সাতদিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। ফাওজুল কবির খান বলেন, চেনামুখ দেখে টেন্ডার, সেটা হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।
তিনি বলেন, এই সরকার সবার জন্য। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।
T.A.S / T.A.S
সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়
স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান
সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে
বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন
ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল
আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫