ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:২৮

২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) ডিএমপির তেজগাঁও থানায় এসংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ মোট ১১৩ জনকে।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে মামলা হিসেবে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসির চার্জে থাকা পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান।

তিনি বলেন, ২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তার গাড়ি বহরে হামলা হয় রাজধানীর কাওওয়ান বাজার, বাংলামোটর ও ফকিরাপুলে। ওইসব হামলায়ও সরকার দলীয়রা সম্পৃক্ত বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। ওই ঘটনায় আজ ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অনুমতি পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

T.A.S / T.A.S

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা