৩০ আগস্ট আসছে ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা
ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনার টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
মাইদুল ইসলাম প্রধান জানান, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরো ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে বলে অনানুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছায়। ওই দিন রাত ১১টা ১৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে টিকাগুলো দেশে পৌঁছায়।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু