ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ১:৩৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ডিএসইর এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়েছে। গত ১০ আগস্ট শেয়ারবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার গভর্নরের পদ ছাড়েন আবদুর রউফ তালুকদার।

এদিকে অধ্যাপক শিবলী রুবাইয়াতের পদত্যাগের পর ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম। তবে সরকার পতনের দুই সপ্তাহ পর এবার ডিএসইর পদ ছাড়লেন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন