অপসারণ হচ্ছেন সিটি করপোরেশনের মেয়ররা
অধ্যাদেশ অনুযায়ী এবার সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হচ্ছে। তাদের জায়গায় বসছে প্রশাসক, তারাই দায়িত্ব পালন দেখভাল করবেন সিটি কর্পোরেশনগুলোর। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর আওতায় তাদের অপসারণ করা হচ্ছে।
জানা গেছে, বর্তমানে দেশের ১২ সিটি কর্পোরেশনে ১২ জন মেয়র রয়েছেন। ১২ জনকে অপসারণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা। একইসঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এরই মধ্যে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার চেয়ারম্যান ও ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন করেছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতো সিটি কর্পোরেশনের মেয়ররাও অপসারণ হতো পারে। এখন পর্যন্ত ১২ সিটির মেয়রকেই অপসারনের সিদ্ধান্ত আছে, সে সংক্রান্ত ফাইল এরই মধ্যে উঠেছে। ফাইল এখন প্রধান উপদেষ্টার দফতরে আছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে আসলেই তাদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ হতে পারে।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু