আওয়ামী সরকারের তৈরি ডিসি ফিটলিস্ট বাতিলের দাবিতে সচিবালয়ে প্রতিবাদ
আওয়ামী দু:শাসনের আমলে তৈরি করা ডিসি ফিটলিস্ট বাতিলের দাবিতে প্রতিবাদ করেছেন প্রশাসন ক্যাডারের ২৪,২৫ ও ২৭ ব্যাচের অর্ধশতাধিক কর্মকর্তা। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর দপ্তরে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফিটলিস্ট অনুযায়ী প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিবদের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি আগের ফিটলিস্ট থেকেই ডিসি বানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে তালিকা পাঠানো হয়েছে।
এ খবরে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর দপ্তরে জড়ো হন প্রশাসন ক্যাডারের ২৪,২৫ ও ২৭ ব্যাচের অর্ধশতাধিক কর্মকর্তা।
অভিযোগ করে তারা বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সব জায়গাতেই পরিবর্তন হচ্ছে। কিন্তু নতুন করে যাদের ডিসি হিসেবে নিয়োগের প্রস্তুতি চলছে তাদের ফিটলিস্ট আওয়ামী দু:শাসনের আমলে তৈরি। তাই আমরা এ তালিকা বাতিল করে এতদিনের পদবঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগের দাবি জানিয়েছি।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু