ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শহীদ সাগর হত্যা মামলা : ময়মনসিংহে ৩ আ. লীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:২৪

ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর (১৭) নামে এক কলেছাত্র হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে। পরে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সদস্য শফিকুর রহমান সরকার ওরফে ভিপি মুকুল এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুপন। রোববার রাতে আসাদুজ্জামানকে কৃষ্টপুর থেকে ও অন্য দুজনকে কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, রেদোয়ান হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (সোমবার) পাঁচ দিনের রিমান্ড আবেদন করে দুপুর ২টার দিকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ গত ২৪ জুলাই বাদি হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

T.A.S / T.A.S

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা