ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যে কারণে আশা ভোঁসলের রেস্তোরাঁয় টম ক্রুজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:১

হলিউড অভিনেতাদের কাছে বলিউড যে বেশ পছন্দের, সে খবর নতুন নয়। বহুবারই হলিউডের নায়ক-নায়িকারা বলিউডের সিনেমা দেখে মজা পেয়েছেন, গানের তালে নেচেওছেন। এমনকী, হলিউড অভিনেতারা ভারতে ছবির শুটিং করতে এসে বলিউডের অন্দরে ঢুঁও মেরেছেন। তবে এবার মুম্বাইয়ে নয়, বরং লন্ডনে অদ্ভুত এক কাণ্ড করে বসলেন টুম ক্রুজ!

বলিউডের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের লন্ডনের রেস্তোরাঁ ‘আশাসুখ’ এ সম্প্রতি হাজির হয়েছিলেন হলিউডের নায়ক টম ক্রুজ! আর শুধু হাজিরই নয়, এই রেস্তোরাঁয় এসে টম ক্রুজ পেটপূজো করেছেন একেবারে ভারতীয় খানায়। এই রেস্তোরাঁর ইনস্টাগ্রামে টম ক্রুজের ছবি আপলোড করে রেস্তোরাঁ কতৃর্পক্ষ জানিয়েছেন টম ক্রুজ এসে লাঞ্চ করেছেন।

জানা গিয়েছে, হাজার মেনুর মধ্যে থেকে নাকি টম ক্রুজ পছন্দ করেছেন চিকেন টিক্কা। আর এই চিকেন টিক্কা এতটাই পছন্দ হয়েছে টম ক্রুজের যে, পর পর দু’বার এই খাবার চেখে দেখেছেন টম।

রেস্তোরাঁর তরফ থেকে ইনস্টাগ্রামে জানানো হয়েছে, আশা ভোঁসলের এই রেস্তোরাঁয় নাকি অনেকটা সময় কাটিয়েছেন টম। রেস্তোরাঁর লোকজনকে অনুরোধ করে আশা ভোঁসলের গানও শুনেছেন তিনি। এমনকী, আড্ডা মেরেছেন রেস্তোরাঁর মানুষজনের সঙ্গে।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ