ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পরিচালনায় আসছেন অমিত হাসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:৬

নায়ক হিসেবে সাফল্য পেয়েছেন অমিত হাসান। সম্প্রতি চলচ্চিত্রে খল নায়কের ভূমিকাতেও বেশ প্রশংসিত। সেই পরিচয়ের বাইরে এবার তিনি আসছেন নির্মাণে। ‘পরাণ পাখি রে’ নামে একটি নাটক পরিচালনা করবেন তিনি।

অমিত হাসান বলেন, ‘সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক নির্দেশনা শুরু করতে যাচ্ছি। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমি নিজে এই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করবো। আর বাকি শিল্পী কারা হবেন সেটা এই মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলবো। এরপর আগামী মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে।’

তিনি আরও বলেন ‘পরাণ পাখি রে’ নাটকটির জন্য একটা গানও লিখেছি আমি। এর রেকর্ডিং শেষ। আশা করছি দর্শক ও শ্রোতা গানটি উপভোগ করবেন।’

অমিত হাসানের হাতে আছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, রাকিবুল আলম রাকিবের ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ