ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টেনিসি’র বন্যা বড় বিপর্যয় : বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:২৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের প্রাকৃতিক দুর্যোগকে বড় ধরণের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সেখানকার জন্য ফেডারেল তহবিল অনুমোদন করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। 

এদিকে টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। রাজ্যটিতে শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে যাকে আবহাওয়াবিদরা ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বাইডেনের এ উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন ফেডারেল সহায়তা পাবে। 

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এ অর্থ দিয়ে লোকদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে। 

এছাড়া যাদের বীমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেয়া হবে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮