চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে: অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চীনের সঙ্গে চলমান থাকবে। তবে ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। সকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিত ভাবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পরে। বর্তমানে সরকারে ১৮ লাখ কোটি টাকার সত্যি প্রেসারের। এ চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। এর মধ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকুলে চার বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।
অপর এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার