ফল ব্যবসায়ী হত্যা: হাসিনার সঙ্গে রেহানা, পুতুল, জয়কেও আসামি করার আর্জি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্র-কন্যাকে আসামি করে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে।
নিহত ফল ব্যবসায়ী মো. ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।
মামলার আরজিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ ফজলে নুর তাপস, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাকে যথাক্রমে আসামির তালিকায় যথাক্রমে ৭, ১৭, ১৮ ও ১৯ নম্বরে রাখা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট বিকালে ফরিদ শেখ যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলির আঘাতে গুরুতর আহত হন। রাস্তায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অগাস্ট তার মৃত্যু হয়।
বাদী তার আবেদনে বলেছেন, “সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার নিজস্ব কোনো পেশা নেই, তাদের একমাত্র কাজ ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বহাল রেখে বাংলাদেশের টাকা লুট করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করা। এজন্য তারা শেখ হাসিনাকে তার পোষ্য বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যার বিষয়ে কুপ্ররোচণা দেন।”
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা হয়েছে এর আগে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু