নগদ ডিজিটাল ব্যাংকের ৫ বিদেশি উদ্যোক্তার তথ্য যাচাইয়ের নির্দেশ
নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির পাঁচ বিদেশি উদ্যোক্তার বেশ কিছু তথ্য যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই পাঁচটি কোম্পানির তথ্য সংগ্রহের জন্য গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে
বিদেশি পাঁচটি প্রতিষ্ঠান হলো ব্লু হেভেন ভেঞ্চার এলএলসি, অসিরিস ক্যাপিটাল পার্টনার এলএলসি, জেন ফিনটেক এলএলসি, ফিনক্লুশন ভেঞ্চার পিটিই লিমিটেড এবং ট্রুপে টেকনোলজিস এলএলসি।
যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে- কোম্পানিগুলোর নিবন্ধন, ঠিকানা বা অবস্থান, ব্যবসায়িক কার্যক্রম, হোল্ডিং কোম্পানি হলে সাবসিডিয়ারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, গত তিন বছরে কর-পরবর্তী নিট রাজস্ব এবং নিট সম্পদ। এ ছাড়া কোম্পানিগুলোর মালিকানা কাঠামো, গঠনের সময় সাংগঠনিক কাঠামো, বর্তমান মালিকানা এবং মালিকদের নাগরিকত্বের তথ্য যাচাই করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত বছরের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির লেটার অব ইনটেন্ট (এলওআই)-এ উল্লেখিত মানদণ্ড পূরণের পর গত ২৮ মে নিয়ন্ত্রক সংস্থার পরিচালনা পর্ষদ চূড়ান্ত অনুমোদন দেয়।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার