ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চীনে স্থানীয় সংক্রমণ শূন্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:৩৯

ডেল্টা ভ্যারিয়ান্ট নিয়ে আতঙ্ক থাকলেও জুলাই মাসের পর থেকে এই প্রথম চীনে স্থানীয় সংক্রমণ শূন্যে নেমে এসেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। গত ২০ জুলাই পূর্ব চীনের নানজিং বিমানবন্দরের কর্মীদের দেহে ডেল্টা ভ্যারিয়ান্টের উপস্থিতি ধরা পড়ার পরে দ্রুত ছড়িয়ে পড়েছিল সংক্রমণ। দেশটির ৩১টি প্রদেশের প্রায় অর্ধেকে ছেয়ে যায় সংক্রমণ। আক্রান্ত হন ১২০০ জনেরও বেশি মানুষ।

কোভিড নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে ডেল্টা। যার ফলে কয়েক লক্ষ নাগরিককে ফের লকডাউনের মুখে পড়তে হয়। গণপরীক্ষা ও আক্রান্ত-চিহ্নিত করার মাত্রা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। অন্তর্দেশীয় সফরেও বাড়ানো হয় বিধিনিষেধ। এই নিয়মগুলো কার্যকর হওয়ায় দৈনিক সংক্রমণ গত এক সপ্তাহে এক অঙ্কে নেমে আসে।

চীনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সোমবার সে দেশে যে ২১ জন আক্রান্ত হয়েছেন তাঁদের প্রত্যেকেই সংক্রমিত হয়েছেন বাইরে থেকে। এছাড়া করোনার লক্ষণ নেই এমন ১৬ জনের কেউই স্থানীয়ভাবে সংক্রমিত হননি বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

সেক্ষেত্রে ১৬ জুলাইয়ের পর থেকে এই প্রথম চীনে স্থানীয় সংক্রমণ শূন্যে নেমে এল। বিশেষজ্ঞেরা বলছেন, এই ধারা বজায় রাখতে পারলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চীনই ডেল্টা সংক্রমণ নির্মূল করতে পারবে।

‘জিরো টলারেন্স’ নীতিতে হেঁটে কড়া বিধিনিষেধের মাধ্যমে চীন, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বহুদিন করোনা-সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। কিন্তু ডেল্টা এসে বদলে দেয় গোটা ছবিটি।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮