ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এটুআইর ১৪ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত, ৫ জনের বিরুদ্ধে তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৬:৪৪

এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর ১৪ জন কর্মকর্তা ও কনসালটেন্টদের দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বাকি ৯ জনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপিকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আইসিটি বিভাগের উপসচিব জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এটুআই প্রকল্পে কর্মরত ৫ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নামে বেনামে বিভিন্নভাবে আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রকল্পের যুগ্ম পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং আইসিটি বিভাগের উপসচিব মোঃ শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান-পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্যদিকে বাকি ৯ জনের নিয়োগকারী সংস্থা হিসেবে ইউএনডিপি’কে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে আইসিটি বিভাগ। তারা হলেন, পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী।

এ বিষয়ে উপসচিব জিল্লুর রহমান বলেন, এই ১৪ জনের মধ্যে ৫ জনকে আইসিটি বিভাগ নিয়োগ দিয়েছে। তাই তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আইসিটি বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি ৯ জন ইউএনডিপি’র মাধ্যমে নিয়োগকৃত। সেজন্য তাদের বিষয়ে যাবতীয় ব্যবস্থা নিতে ইউএনডিপিকে বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে।

T.A.S / T.A.S

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা