ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের সাথে উপদেষ্টার সভা

বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে  - পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৭:৩১

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪)  বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অধীন দপ্তর ও সংস্থা সমূহের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। 

 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত থ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে। উপদেষ্টা এসময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইন্সটিটিউটের প্রধানগণ নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।

 

Sunny / Sunny

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা