গুণের ছেলে খুঁজছেন মিমি
সম্প্রতি কলকাতাইমসকে দেওয়া একান্ত সাক্ষাতকারে মিমি জানিয়েছেন, তার স্বপ্নের পুরুষ কেমন হবে সেই কথা। সেখানে মিমি জানান, রূপে নয় গুণে ভালো এমন ছেলে খুঁজছেন তিনি।
মিমির ভাষায়, ‘সবচেয়ে জরুরি আর প্রধান বিষয় হল তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে।সত্যি কথা বলছি, কারুর রূপ নিয়ে আমার বিশেষ মাথাব্যাথা নেই। আমি এমন একজন পার্টনার চাই যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হবে’।
মিমি চক্রবর্তীর অনুরাগীর সংখ্যা কম নয়। নারী-পুরুষ নির্বিশেষে টলি তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যায় ফলোয়ার রয়েছে এই নায়িকার। এই বঙ্গ সুন্দরীর প্রেমে হাবুডুবু খান বহু পুরুষমানুষই। তার রূপ, টোনড ফিগার দেখে ফিদা ভক্তরা।
মিমির মধ্যে এমন অনেক বিষয় আছে যা পুরুষ মনকে উতলা করে তোলে। এমন কি আছে তার মধ্যে? এই প্রশ্নের জবাবে মিমি পালটা প্রশ্ন করে বসেন, 'তবে আমি সিঙ্গেল কেন? কোন পুরুষ আমায় নিয়ে কী ভাবছে সেটা ততক্ষণ পর্যন্ত জরুরি কি যদি না একজন সত্যি এক হাঁটু মুড়ে বসছে আমার জন্য?'
সাদিক পলাশ / সাদিক পলাশ
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?