ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ১:৪৯

কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত হত্যা, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনসহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ। এ ঘটনায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন মনে করে সংস্থাটি। মঙ্গলবার (২০ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন।

আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে ৮১৯ জন নিহত এবং ২৫ হাজার আহত হয়েছেন উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায়। আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার।

প্রশ্নোত্তরের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেন ডুজারিক। ওই চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। চিঠিতে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।

সোমবার (১৯ আগস্ট) রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠির বিষয়টি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুতেরেস বলেন, আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।

অন্তর্বর্তীকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে লেখা এ প্রসঙ্গ টেনেই নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হাসিনার বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।

T.A.S / T.A.S

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা