ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২১-৮-২০২৪ রাত ১১:১২

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাসমূহের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়ায় বন্যাকবলিত জেলাসমূহের পানি উন্নয়ন বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দাযিত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নং: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল ffwcbwdb@gmail.com, ffwc05@yahoo.com প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যেতে।

বন্যা সংক্রান্ত তথ্যের জন্য জনাব সরদার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, ঢাকা (মোবাইল: ০১৩১৮২৩৪৯৬২) কে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলো।

এমএসএম / এমএসএম

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইল বাংলাদেশ

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে

পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ