বাংলাদেশে ৫৯ লাখ টাকা সহায়তা পাঠালেন পোপ ফ্রান্সিস
খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশকে ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৫৯ লাখ ৬৯ হাজার ৩৬৪ টাকা) সহায়তা দিয়েছেন। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে তিনি ওই অর্থ পাঠিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশ ছাড়াও সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি এবং করোনা মহামারীর কারণে খাদ্য সরবরাহ সঙ্কটের মুখোমুখি হওয়া ভিয়েতনামেও অর্থ সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।
মঙ্গলবার ভ্যাটিকান বলেছে, হাইতি, বাংলাদেশ এবং ভিয়েতনামে জরুরি ত্রাণ সহায়তার জন্য ব্যক্তিগত দাতব্য তহবিল থেকে সাড়ে তিন লাখ ইউরো পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।
এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য ২ লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন তিনি। এছাড়া প্রায় ৭০ হাজার ডলার বাংলাদেশে পাঠিয়েছেন। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তার লক্ষ্যে তিনি ওই অর্থ পাঠিয়েছেন। গত মে মাসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ভিয়েতনামে করোনা ভাইরাস মহামারির কারণে খাদ্য সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে ওই দেশটিতে এক লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকান বলেছে, প্রাথমিকভাবে এসব অর্থ পাঠানো হয়েছে। দেশগুলোতে ভ্যাটিকানের দূতাবাসের মাধ্যমে তা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট