ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ১০:৫৭

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)। সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে  ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য সুনির্দিষ্টভাবে এস ৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস ৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস ৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এস ৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে মাত্র ৪টি, শিগগিরই আরও দু’টি ক্ষেপণাস্ত্র এ তালিকায় যোগ হবে।

 

এমএসএম / এমএসএম

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ